October 3, 2026, 8:29 am

টঙ্গীতে খুব শিগগিরই দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু: মন্ত্রী আসাদুল হাবিব দুলু

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 154 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: খুব শিগগির দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষকদের থাকার জন্য একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে। আজ মঙ্গলবার গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার একটি টেন্ডার হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগির প্রকল্পের কাজ শুরু হবে। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর