স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলেম সমাজের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে বড় দেওড়া হাজী বাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহানগর বিএনপির প্রচার সম্পাদক, তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি, তাইজুল ইসলাম বেপারী।
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকী, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ মিন্টু, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য আমিনুল ইসলাম বাবু, ৫৩নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মো: শাজাহান বক্স সাজু, মাসুদ রানা, হাসান চঞ্চল, শেখ ফরিদ, সুমন, মো: অহিদ মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংবাদিক আবু সাঈদ চৌধুরী, মো: জাফর আলী, মো: রিপন, মাওলানা মো: হাবিবুল্লা, মাওলানা এমাদুল হক, মাওলানা সাইদুর রহমান, মো: মনির হোসেন, মো: সোহেল, মো: ইব্রাহিম, মো: তানবীর, মো: শওকাত আলী সরকার, মো: আবু মুসা, মো: জয়নাল ও মো: আশরাফ আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন তখন রাস্তার দু ধারে যত নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন তা দেখে নেত্রী অনেক সুস্থ হয়ে উঠেছেন। এতেই প্রমাণ করে বেগম খালেদা জিয়ার জনগণের ভালোবাসা কমেনি বরং কয়েকগুণ বেড়েছে। আমরা আশাবাদী চিকিৎসা শেষে নেত্রী দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করবেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা তলেবুল্লাহ। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।