July 9, 2026, 11:14 am

টঙ্গীতে কোরবানি হাটে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, June 4, 2025
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর একটি কুরবানীর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক গাড়ি আটকিয়ে ও খামারিদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও এরশাদনগর এলাকার মো: অলি মিয়ার ছেলে মিরাজ মিয়া (৩৬), দত্তপাড়া এলাকার আমিনুল হকের ছেলে মো: জাকারিয়া (৪৭) ও এরশাদনগর ৬ নং ব্লকের বাসিন্দা মো: আলম মিয়ার ছেলে মো: শিপন (৩৩)।
জানা যায়, গত কয়েকদিন যাবৎ টঙ্গীর কুরবানীর পশুর হাটে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে কিছু খামারিদের গরু ভর্তি ট্রাক বাজারে প্রবেশ করানো হয় এবং তাদের অন্যত্র যেতে বাধা প্রদান করা হয়। তাছাড়া খামারিরা প্রতিবাদ করলে বিভিন্ন হুমকিসহ মারধর করা হয়।
ভুক্তভোগী খামারিরা জানান, এই হাটে খাবার পানির অভাব, পায়খানা ব্যবহার করা যায় না, বিশ্রামের জায়গা নেই, ক্রেতা নেই। এই হাটে এইবার এসে খুব বিপদে আছি। তাই আমরা অন্য হাটে গরু নিয়ে যাওয়ার সময় হাটের লোকজন আমাদের হুমকি দিয়ে আর অন্য হাটে যেতে দেয়নি। এছাড়া মারধরও করেছে।
হাটের ইজারাদার সরকার জাবেদ আহমেদ সরকার সুমন বলেন, আমি ঘটনাটা শুনেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর