August 24, 2026, 2:08 pm

টঙ্গীতে এস কে এফ কারখানার শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, July 21, 2025
  • 136 জন দেখেছে

মো: আক্তার হোসেন ঢালী:: টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এস কে এফ  কারখানার এক শ্রমিক পেয়ারাগাছ থেকে পড়ে নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক (৫৫)।  আজ সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। সে শেরপুর জেলার সদর থানার ঝগড়ারচর গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে। খালেক পরিবার নিয়ে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকার নিশাদনগরে বসবাস করে এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, আব্দুল খালেক কারখানার ভেতরে একটি পেয়ারাগাছে উঠে পেয়ারা পারতে গিয়ে নিচে পড়ে যান। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর