April 20, 2026, 10:25 pm

টঙ্গীতে এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের ভবিষ্যত গড়তে নিয়ে এসেছে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: তারুণ্যের উৎসব-২০২৫ শীর্ষক ব্যাংকিং সেবা দুইদিনব্যাপী ক্যাম্পেইন আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক টঙ্গী ব্রাঞ্চ ম্যানেজার মো: মামুন হোসেন, এনআরবিসি ব্যাংক টঙ্গী কলেজ রোড উপশাখার ম্যানেজার মো: রিয়াদ উদ্দীন, টঙ্গী সরকারি কলেজ শিক্ষক প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক বিজয়বাংলা টিভির সম্পাদক ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলীসহ এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতায় তারুণ্য, সমৃদ্ধির আগামি আর্থিক সাক্ষরতা কর্মসূচি হিসেবি হওয়ার শিক্ষাটা শুরু হোক স্কুল থেকেই। ৬ থেকে ১৮ বছরের কম বয়সের শিক্ষার্থীর ভবিষ্যত গড়তে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট। ছাত্র-ছাত্রীদে সকল প্রকার বৃত্তি/উপবৃত্তির অর্থ তাদের স্কুল ব্যাংকিং হিসাবে জমা করা যাবে। ১৮ বছর অতিক্রম হওয়ার পর স্কুল ব্যাংকিং হিসাবকারীদের আয় উৎসাহী কর্মকান্ডে এবং প্রশিক্ষণ দক্ষতা ভিত্তিক পেশা ও ব্যবসা পরিচালনার জন্য থাকবে বিশেষ ঋণ প্রদান। এই অ্যাকাউন্টের কোন পরিষেবা চার্জ ফি নেই। এনআরবিসি ব্যাংকিং সেবা সংক্রান্ত এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে গ্রাহকরা স্বাগত জানিয়েছেন এবং প্রশংসিত হয়েছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর