July 9, 2026, 5:04 pm

টঙ্গীতে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, May 16, 2025
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে একাধিক মামলার চিহ্নিত আসামী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মহানগরীর পুবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজনের টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামে এক যুবককে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। গত ৯ এপ্রিল টঙ্গীর দত্তপাড়া এলাকায় মধ্যরাতে জীবনকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এরপর থেকে আত্মগোপনে চলে যায় সে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, হত্যা, ট্রেন ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় ৭টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ট্রেন ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর