October 11, 2026, 5:16 am

টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, May 11, 2025
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে শতাধিক ইয়াবা টেবলিট উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) গোলাম মোস্তফা, এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ইব্রাহিম নরসিংদী জেলার রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্য নগর গ্রামে। বর্তমানে সে গাজীপুর মহানগরের আমতলী এলাকায় রজব আলীর বাড়িতে ভাড়া থাকে। এই ঘটনায় এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর