July 9, 2026, 5:05 pm

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

Reporter Name
  • আপডেট Monday, November 10, 2025
  • 94 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার তিন তলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাসিফিন (১৯), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতর আহত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের বাম হাতে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার জেরধরে রাত সাড়ে ৯টার দিকে ডিসকো রাহাত ও সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুমন (২০), শাওন (২২) ও সিয়াম (১৫) নামে আরো তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর