July 9, 2026, 5:06 pm

টঙ্গীতে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট Thursday, September 12, 2024
  • 85 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে র‌্যাবের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাসহ ৩৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার র‌্যাব-১-এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাতে রাজধানী উত্তরা পশ্চিম থানার দুটি মামলায় পলাতক আসামি গাজীপুর মহানগর ৪৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির বেপারীকে টঙ্গী বউবাজার এলাকা থেকে গ্রেফতার করেন র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় র‌্যাব সদস্যরা আসামিকে নিয়ে উত্তরায় যাওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর আনারকলি সড়কের মাথায় আসলে কবির বেপারীর ভাই ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম বেপারি ও অপর ভাই একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির বেপারিসহ শনাক্ত ৩০ জন ও অজ্ঞাতনামা ২৫০-৩০০ আসামি র‌্যাবের গাড়িতে হামলা করে কবির বেপারিকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঘটনার পাঁচ দিন পর র‌্যাব-১ টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় র‌্যাব-১ একটি মামলা করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, আমি ঘটনা শুনেছি। বিএনপির নেতা হয়ে আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নেওয়া জঘন্য কাজ। দলীয় সভা ডেকে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর