June 7, 2026, 11:16 am

টঙ্গী‌তে আওয়ামী লী‌গের বি‌ক্ষোভ মি‌ছিল

Reporter Name
  • আপডেট Sunday, July 30, 2023
  • 145 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: বিএ‌ন‌পির অ‌গ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবা‌দে টঙ্গী‌তে আওয়ামী লী‌গের বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার টঙ্গীর নতুন বাজার আওয়ামী লী‌গের দলীয় কার্যালয় থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিলটি শুরু হয়ে ঢাকা ময়মন‌সিংহ মহাসড়ক পদক্ষিন করে পুনরায় আওয়ামী লী‌গ কার্যাল‌য়ে এ‌সে শেষ হয়। মিছিলের নেতৃত্বে দেন গাজীপুর মহানগর আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ম‌তিউর রহমান ম‌তি। এতে টঙ্গী পুর্ব থানা ও প‌শ্চিম থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীরদ লী‌গের সা‌বেক সভাপ‌তি ফজলুল হক, মহানগর স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক রোটা: মোঃ বিল্লাল হো‌সেন, সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ মামুন, সহ সভাপতি আব্দুল রশিদ ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, থানা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি কে এম না‌সির উ‌দ্দিন,সহ সভাপতি সাঈদুর হক লিটন প্রধান, সাধারণ সম্পাদক রুহুল আ‌মিন ম‌নি সরকার, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা, মোস্তাফিজুর রহমান টিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মন্জুর, মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি মো‌শিউর রহমান সরকার বাবু, রেজাউল করিম, শাহাজাদা সেলিম লিটন, দীন মোহাম্মদ নিরব, জুয়েল হোসাইন জয় প্রমুখ।

এসময় ম‌তিউর রহমান ম‌তি ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জা‌হিদ আহসানের নি‌র্দেশে আমরা রাজপথ দখ‌লে রে‌খে‌ছি। বিএন‌পির কোন সন্ত্রাসী‌কে রাজপ‌থে নাম‌তে দেওয়া হ‌বেনা। আগামী‌তে জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্তে বাংলাদেশ এ‌গি‌য়ে যা‌বে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর