July 9, 2026, 10:08 am

টঙ্গীতে অসহায় শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, December 28, 2024
  • 119 জন দেখেছে

শারমিন খানম :: অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে টঙ্গী নতুন বাজার ক্যাপরি সিনেমা হল রুমে আলোচনা সভা ও অসহায় শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান যুব নেতা সরকার শাহনূর ইসলাম রনি। মো: রাজু আহমেদের সঞ্চালনায় ও বাচ্চু আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্বা সাংবাদিক ওয়াজ উদ্দীন, সাংবাদিক মমিন উদ্দিন আনসারী, বিএনপি নেত্রী হাসিনা মমতাজ, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি সুমন চৌধুরী প্রমুখ।
খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কল্যাণে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। তিনি আরো বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার সব সময় মানুষের কল্যাণে কাজ করছে। আমিও তার সন্তান হিসাবে সকল প্রকার ভালো কাজ করে যেতে চাই।
আমার বাবা নুরুল ইসলাম সরকারকে মিথ্যা সাজানো মামলা দিয়ে ফ্যাসিস আওয়ামীলীগ জেলে আটকিয়ে রেখেছে। আপনারা দোয়া করবেন আমার বাবা যেন মিথ্যা মামলা থেকে বের হয়ে আপনাদের কল্যাণে কাজ করতে পারে। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের মাহফিলের আয়োজন করাহয়। পরে অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর