July 4, 2026, 3:10 pm

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান : ১৮ ছিনতাইকারীকে আটক

Reporter Name
  • আপডেট Friday, January 10, 2025
  • 110 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ১৮ ছিনতাইকারীকে আটক করেছে। তাদের বয়স কিশোর ও তরুণদের মতো। গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান করে তাদের আটক করে।
আটকরা হলেন আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), মো. দূরন্ত (২২), মানিক (২৯), আজহারুল (১৯), তুহিন(১৯), সজিব (২৩), শুভ (২২), সাগর (২২), আবু বকর সিদ্দিক ( ২৩), হাসান (১৮), মো. শুভ (২৮), এমদাদ (১৪), শুভ হাসান (১৭), সিয়াম (১৫), শরিফুল (২৩) ও নাছির (১৭)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড ফ্লাই ওভারের ওপর, মধুমিতা ফায়ার সার্ভিসের গলি এবং নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ওই ঘটনায় দুটি ডাকাতির প্রস্তুতি এবং একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ৫টি ছোরা, ২টি সুইচ গিয়ার ও ১০টি চাকু উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর