গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার ও ব্যাংকের মাঠ বস্তি থেকে শনিবার রাত সাড়ে ১০টার সময় অভিযান পরিচালনা করে চোর চক্রের ৯জন মহিলা ও ১জন পুরুষসহ মোট ১০জন সক্রিয় সদস্যকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সুমাইয়া আক্তার বৃষ্টি (১৮), শিউলী (৩৫), শাবানা আক্তার রিমু (২২), মোসা: আছমা বেগম (৩৫), নাছিমা আক্তার (৩২), মোসা: আমেনা খাতুন (২১), কোহিনুর বেগম (৩৫), নাজমা বেগম (৪০), আকলিমা (৩২), শ্যামল পোদ্দার (৪৭)।
এ সময় তাদের কাছ থেকে ১টি বন্ধ এমআই টার্চ মোবাইল, ১টি বন্ধ লাভা টার্চ মোবাইল, ১টি লোহার তৈরী তালা কাটার প্লাস, ১টি স্বর্ণের পাশা, ১টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের দুল, ১টি চাবির ছরা, ১টি স্যাম্পনী বাটন মোবাইল, ১টি স্যাম্পনী টার্চ মোবাইল, ১টি সাদা রংয়ের আইফোন, ১টি ব্যানকো বাটন মোবাইল, ১টি অপো ব্র্যান্ডের টার্চ মোবাইল, ১টি স্যাম্পনী বাটন মোবাইল, ১টি নকিয়া বাটন মোবাইল, ১টি সিলভার রংয়ের আইফোন, ১টি বেঙ্গল বাটন মোবাইল, ১টি স্যাম্পনী বাটন মোবাইল, ১টি স্যামস্যাং টার্চ মোবাইল, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি স্বর্ণের পাশা। সর্বমোট ১৩টি মোবাইল ফোন যাহার বাজার মূল্য অনুমান ৬৫ হাজার টাকা ও সর্বমোট ১ভরি ওজনের স্বর্ণলংকার যাহার বাজার মূল্য অনুমান ৯৪,৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামীগণ পেশাদার চোর চক্রের এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সক্রিয় সদস্য। আসামীদের নির্দিষ্ট কোন পেশা নাই। চুরি করাই তাদের একমাত্র নেশা ও পেশা। কাজের বুয়ার বেশে এবং আত্মীয়-স্বজনের অসুস্থতার জন্য সাহায্যের কথা বলিয়া গাজীপুর টঙ্গীসহ আশপাশের এলাকার বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে মালিকের অনুপস্থিতিতে নকল চাবি দ্বারা তালা খুলে অথবা সু-কৌশলে বাসায় প্রবেশ করে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি করিয়া থাকে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানা এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান অব্যাহত আছে।