স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে হোসেন মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বনমাল রোড, সফিউদ্দিন সরকার একাডেমী রোডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সোবহান আহম্মেদ স্বপন, আব্দুল হান্নান রিজভী, আব্দুর রশিদ সোহেল, বিল্লাল হোসেন, মো. রাসেল, জহিরুল ইসলাম, রুহুল আমিন, ইসমাইল হোসেন জনি, মিজানুর রহমান, আলমগীর হোসেন, সিদ্দিকুর রহমান, লোকমান হোসেন, শরিফ মিজি, শাহ আলম, সোহেল রানা, রুবেল, লানজু, নূর আলম, দেলোয়ার হোসেন, আল আমিন প্রমুখ।