July 9, 2026, 11:12 am

টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পোশাক কারখানা

Reporter Name
  • আপডেট Monday, November 3, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ রোডের খরতৈল এলাকার ভিয়েলাটেক্স লিমিটেডে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের এ নোটিশ দেখতে পায় শ্রমিকরা। পরে বেলা সাড়ে দশটার দিকে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
‎কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির ২ হাজার ৬৫০ জন শ্রমিকের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে বিদেশী (বায়ারদের) ক্রেতাদের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া লভ্যাংশের টাকা আত্মসাৎতের অভিযোগ তোলে উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। বিষয়টি গুজব দাবি করে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানায় কারখানা কর্তৃপক্ষ।
নির্দেশনা অমান্য করে রোববার (২ নভেম্বর) দুপুরের পর থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী দুইটি কারখানায় ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ‎এ বিষয়ে জানতে ভিয়েলাটেক্স কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
‎গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম রেজা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কারখানা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর