July 9, 2026, 2:42 pm

টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Reporter Name
  • আপডেট Tuesday, May 20, 2025
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান।
পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস লিমিটেড কারখায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ অসৌজন্যমূলক আচরণের কারণে এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয় শ্রমিকরা। এবং সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা, শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, ‘আমার কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শাখা সড়ক থেকে সরিয়ে কারখানার সামনে আনা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর