July 9, 2026, 4:12 pm

টঙ্গীতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, August 19, 2024
  • 94 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকার একটি সিএনজি পাম্পের পাশ ওই অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী খান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তার মাথা থেতলে গেছে। লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক দুটি দলের সদস্যরা মরদেহর আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বাস চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর