শেখ কামরুল হাসান সাহা:: টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিন আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। যার মূল্য আনুমানিক ৮০০০০০ ( আট লক্ষ) টাকা। আটককৃতের নাম মো: ইব্রাহিম(৫৫), পিতা: মৃত ইমান আলী, সাং: কাউনের চর,থানা: শ্রীবর্দী, জেলা: শেরপুর। বর্তমানে দক্ষিন আরিচপুর, (মাজার বস্তি), টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর। শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানার এএসআই সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ খরতৈল এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আসমীর নাম মোঃ সুজন (২২), পিতা -সোলায়মান মাতা- বেলি বেগম, সাং-পূর্ব রামজীবন, থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা বর্তমান ঠিকানা খরতৈল হিন্দু পাড়া, সোহেলের বাড়ির ভাড়াটিয়া, টঙ্গী পশ্চিম থানা, জিএমপি। তাদের বিরুদ্ধে নিয়মিত আইন অনুযায়ী মামলার রুজু করা হইয়াছে !