May 25, 2026, 5:41 pm

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

Reporter Name
  • আপডেট Wednesday, April 17, 2024
  • 252 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি :: ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে আরো হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর