October 11, 2026, 3:37 am

জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের সাদপন্থি ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Monday, December 16, 2024
  • 104 জন দেখেছে

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) সাথী মোহাম্মদ হোসেন।
আজ সোমবার দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কযেকজনকে গুরুতর আঘাত করেছে। পরে সড়ক পরিবহণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত হয়। এই ঘটনায় সাদপন্থিরা ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থি ৩৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর