April 20, 2026, 10:25 pm

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথ ও সংসদে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: জুলাই আন্দোলনের চেতনা ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে রাজপথ ও সংসদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার| আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো হয়েছিল, সেগুলোকে দ্রুত আইনি ভিত্তি দেওয়া জরুরি| তিনি অভিযোগ করেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জনমতকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হয়েছে, যা এখন প্রকাশ্য| বর্তমান সরকারে থাকা ব্যক্তিবর্গের কেউ কেউ ফ্যাসিবাদী আচরণ করছেন এবং দলীয়করণ ও আত্মীয়করণের পুরনো চরিত্র ফিরিয়ে আনছেন বলে তিনি মন্তব্য করেন|
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ ৮৪টি সংস্কারের পক্ষে রায় দিয়েছে| গণভোটই হলো সর্বোচ্চ আইন| জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন, তাই এর বিরুদ্ধে অবস্থান নিলে কাউকেই ছাড় দেওয়া হবে না| তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদকে আইনি সুরক্ষা দিন| অন্যথায় পার্লামেন্ট ও রাজপথ উভয় জায়গায় প্রতিবাদ চলবে|
টঙ্গী পূর্ব থানা আমীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব ও অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন| এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ| বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বর্তমান প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তাই কোনো ˆ¯^রাচারী মানসিকতা মেনে নেওয়া হবে না| এ সময় সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর