স্টাফ রিপোর্টার :: আধুনিকতার চাপে প্রায় হারিয়ে যেতে বসা জাতীয় খেলা হা-ডু-ডু’র ঐতিহ্য ফিরিয়ে আনতে টঙ্গীতে “রাত্রীকালিন হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সাতাইশ লস্কর পাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীর ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ খান।
এ সময় গাসিক ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা:মো. সজিব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। বিশেষ অতিথি ছিলেন আজমত খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তানভীর, মারুফ,সুম্মাম,মিলন,ইয়াসমিন প্রমুখ। এ সময় প্রধান অতিথি গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব এবং এমন আয়োজন সমাজকে ইতিবাচক বার্তা দেয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়ছে।