July 4, 2026, 7:43 am

জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএর আলোচনা সভা ও বৃক্ষরোপণ

Reporter Name
  • আপডেট Monday, August 4, 2025
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। আজ সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিয়ন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়।
রাজশাহীতে বিএমডিএ প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক তরিকুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ টি এম মাহফুজুর রহমান প্রমুখ।
এ ছাড়া ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়ক ও আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মাহফিল শেষে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে বৃক্ষরোপণ করেন নির্বাহী পরিচালক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর