November 26, 2026, 11:57 pm

‘জি-২০ লিডারস সামিটে’ যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, September 8, 2023
  • 125 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ‘জি-২০ লিডারস সামিটে’ যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর ১৮তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর