July 24, 2026, 12:28 pm

জিসিসির ৫৩নং ওয়ার্ডে কোভিড-১৯ ভ্যাকসিন/টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, July 10, 2023
  • 113 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর সিটির ৫৭ ওয়ার্ডেই বাদপড়া শিশুসহ সকল নাগরিককে আজ সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টিকা কার্যক্রম উদ্বোধন করেন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: সোলায়মান হায়দার। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলা টিভি ডটকম এর সম্পাদক ও প্রকাশক পীরজাদা মো: নোয়াব আলী। এছাড়াও ৫৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর আলহাজ্ব মো: সোলায়মান হায়দার বলেন, ৫৩নং ওয়ার্ডে ১৮ বছর থেকে তদুর্ধ বয়সী নাগরিকদের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। সিনোফার্মা এবং তৃতীয় ও চতুর্থ ডোজে দেয়া হবে ফাইজার কোম্পানীর ভ্যাকসিন। প্রথম ডোজ নেয়ার ২৮দিন পরে দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ নেয়ার ৪ মাস পরে তৃতীয় ডোজ এবং এর চার মাস পরে দেয়া হবে ৪র্থ ডোজ। আর ৫-১১বছর বয়সী শিশুদেরকে শুধুমাত্র ২য় ডোজ (পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক) টিকা প্রদান করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর