July 9, 2026, 8:43 am

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Thursday, May 30, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শেরেবাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের কবরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর