টঙ্গীর মুদাফা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মুফাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৫২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মাহাবুবুল আলম শুক্কুর। ৫২নং বিএনপির সভাপতি ইদ্রিস শরীফের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মশিউর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার।
এতে আরও বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, তাজুল ইসলাম বেপারী, শামছুল হক, নিশাত মাহমুদ জালাল, হাজী জহিরুল ইসলাম, লুৎফর রহমান লিটন মাস্টার, মোতালেব হোসেন, আলম হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন ভাসানী, রেদোয়ানুর রহমান প্রত্যয়, আরিফ হোসেন, দিপু দে প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মো: আলম, হারুন খান, বাছেদ আলী, রিয়াজ উদ্দিন, সানী, কানন, রবিন, সবুজ, দুর্জয়, আমান ও তারেক।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার এই জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-চাল-ডালের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ও বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত তারপরও তাদের টনক নড়ছে না। এই অবৈধ সরকারকে হঠাতে আগামীতে দুর্বার আন্দোলন সংগ্রামে আমাদের সবাইকে একযোগে ঝাপিয়ে পড়তে হবে।