May 25, 2026, 11:31 am

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

Reporter Name
  • আপডেট Tuesday, April 23, 2024
  • 105 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৪টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ঘোষিত সেই দলে আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলি অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন দ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর