July 9, 2026, 5:08 am

জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

Reporter Name
  • আপডেট Wednesday, November 29, 2023
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায়বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ জামিন আদেশ দেন।
এর আগে গত ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানাধীন গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর