July 6, 2026, 4:31 pm

জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধ চক্রে সন্ত্রাসী সবুজ

Reporter Name
  • আপডেট Saturday, December 13, 2025
  • 192 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও, খুলশী থানা এলাকার শীর্ষ সন্ত্রাসী ৩৫টি মামলার আসামি, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. সবুজ ওরফে বার্মা সবুজ এবার জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধে জড়িয়ে পড়েছেন।
অভিযোগ ওঠেছে, তার জামিনের দিন গত ৪ ডিসেম্বরই নগরের আগ্রাবাদ এলাকায় দুই কাস্টমস কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার ঘটনা তার ইন্ধনেই হয়েছে। এতে অংশ নেওয়া সন্ত্রাসীরা তারই সহযোগী। হামলার সময় রাজস্ব কর্মকর্তাদের উপর গুলি করারও নির্দেশ দেন হামলকারীদের একজন। পুলিশ এ ঘটনায় গতকাল রাতে বান্দরবানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা শীর্ষ সন্ত্রাসী বার্মা সবুজসহ অপর এক হামলকারী। গ্রেপ্তাররা হলেন, কাজী ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।
এর আগে গত ৪ ডিসেম্বর সকাল দশটায় কাস্টমস কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও বদরুল আরেফিন ভূঁইয়্যাকে বহনকারী একটি প্রাইভেটকার আটকে হামলা করা হয়। এতে কোনমতে প্রাণে বাঁচেন দুই রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান ও বদরুল আরেফিন ভূঁইয়্যা। এসময় তাদের গাড়ির গ্লাসে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয় এবং দরজায় লাথি মারা হয়। পরে এক যুবককে গুলি কর, গুলি কর, বলে চিৎকার করতে শোনা যায়। এসময় একটি মোটরসাইকেলে তিনজন পালিয়ে যায়। পাশে আরও একটি মোটরসাইকেলও দেখা যায়। এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে কাস্টমস কর্মকর্তারা থানায় তিনজনের বিরুদ্ধে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেন।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, কাস্টমস কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা মূল হোতাকে চিহ্নিত করেছি। সুনির্দিষ্টভাবে এখন কিছু বলতে পারছি না।
চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, আমরা সত্যিকার অর্থে উদ্বিগ্ন। জড়িত সব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারলেই আমরা মনে করব আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে পেরেছে। অন্যথায় দেশের জন্য কাজ করতে কমিশনাররা উৎসাহিত হবেন না। তারা মানসিকভাবে যেন ভেঙে না পড়েন সেটাই আমরা চাই। আমদানি নিষিদ্ধ পণ্যে আমদানি আটকে দেওয়া ও কয়েকটি চালান আটকের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে চোরাকারবারীরা এসব করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর