স্টাফ রিপোর্টার :: জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ মে) বৃহস্পতিবার বিকেলে শহরে কাচারীপাড়া ঈদগাহ মাঠের সামনে এবং আজাদ ডাক্তারের মোড়ে জেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিভিন্ন স্থানে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।
বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন জনি,মো. ইমরান কায়সার, সাইফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম আরমান, মো. শফিকুল ইসলাম, মো. সৈকত হোসেন, রাকিবুল হাসান রাকিবসহ ছাত্রদল,যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।