April 22, 2026, 9:52 pm

জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 25 জন দেখেছে

জামালপুর প্রতিনিধি:: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুট এবং ভুক্তভোগীর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মেলান্দহ থানার মামলা নং-১৮। ২১ এপ্রিল ২০২৬ এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মোঃ দুলাল শেখ (৩৭), আব্দুল হালিম (৩৫), মোঃ সুজন শেখ (৪৫) এবং মোঃ রাশেদ (৪০)-কে গ্রেফতার করা হয়। তারা সবাই জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৪ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, এবং একটি নকল সোনালি রঙের স্বর্ণের বিস্কুট, যা দিয়ে তারা সাধারণ মানুষকে প্রতারণা করত।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে মানুষকে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নিত। সর্বশেষ ঘটনায় এক নারী ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে কানের দুল নিয়ে যায় তারা। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর