November 19, 2026, 11:17 am

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Thursday, November 19, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার প্রতিবাদে গাজীপুর মহানগর ও টঙ্গীতে পৃথক বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শওকত হোসেন সরকার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা, ভাঙচুর কিংবা জনজীবনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। শ্রমিক আন্দোলন হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গঠনমূলক।
তিনি আরও বলেন, শ্রমিকের ছদ্মবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গাজীপুরের শিল্পাঞ্চলে যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এদিকে একই দিন বিকেলে টঙ্গীতে বিএনপি, শ্রমিক দল ও যুবদলের উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী দাউদ এবং গাজীপুর মহানগর সাইবার দলের সাধারণ সম্পাদক আরাফাত রিফাতসহ অন্যান্য নেতাকর্মীদের নেতৃত্বে শোডাউনটি টঙ্গীর গোপালপুর, পাগার ও জিনু মার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা কঠোর হাতে প্রতিহত করার ঘোষণা দেন।
গাজীপুরের মূল মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ডক্টর সহিদজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন ও মইজ উদ্দিন তালুকদারসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর