October 12, 2026, 12:41 pm

জামালপুরে নির্বাচন বর্জনের আহ্বানে যুবদলের গণসংযোগ

Reporter Name
  • আপডেট Tuesday, December 26, 2023
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের মেইন রোড এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত পালন করা হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ডাকা প্রথম ধাপের গণসংযোগ কর্মসূচিতেও জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর