June 1, 2026, 9:18 am

জামালপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট Thursday, July 3, 2025
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামালপুরের বকশীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে ধর্ষণের ঘটনার মামলায় মো. বছির উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্ত মো. বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের সন্তান।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত যুবক মো. বছির উদ্দিনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ২০১৫ সালের ১০ জুন দুপুরে উপজেলার টুপকারচরে ওই তরুণীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। পরে ওই তরুণী তার প্রেমিক বছির উদ্দিনকে বিয়ে কথা বললে তিনি বিয়ে করতে রাজি হননি। পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, ‘মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন, এই টাকা বাদী পাবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর