মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :: গুমখুন ও গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। গত বুধবার বিকেলে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতীক্ষণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের দোসরাদের শাস্তির দাবি করা হয়।
সমাবেশে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল রানা খান। এ সময় জেলা যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে তার শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং তার দোসরদের সর্ব শাস্তি দিতে হবে। জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ।