August 25, 2026, 6:04 am

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতেবিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, February 5, 2024
  • 155 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ৩৩/১১ কেভি, ২×১০/১৩.৩৩ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান কেন্দ্রটি উদ্বোধন করেন।
বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, উপকেন্দ্রটি উদ্বোধনের ফলে ৬টি জেলার (ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা) ২০টি উপজেলার জনগণ মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবে। তাদের ভোল্টেজজনিত আর কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি অনেকাংশেই এখানকার বিতরণ লসও হ্রাস পাবে। কল-কারখানাতেও লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। এছাড়া সেচ মৌসুমেও নতুন গতি আসবে। নিরবচ্ছিন্ন ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উপকেন্দ্র অগ্রণী ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর