July 5, 2026, 9:29 pm

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, July 24, 2023
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে আজ সোমবার দুপুরে রাজধানীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেয় দলটি। ২৮ জুলাই বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল ও ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি মুজিবুর রহমান। এ সময় জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর