May 29, 2026, 5:49 am

জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবি’র ৩০ শিক্ষার্থী

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 144 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ( এন.ই.এফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্টার মোঃ মজনু মিয়া জানান। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেরর অফিস কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ আগামী তিন বছর বার্ষিক ৩৬ হাজার টাকা হারে বৃত্তি পাবেন। স্মাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ৩০ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো—অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম। সঞ্চালনা করেন বশেমুরকৃবি এর সহযোগী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরিবেশ সুরক্ষার জন্য আরও বেশী মনোযোগের সাথে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেন্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও এনিমেল সায়েন্স এর স্মাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মোট ৫টি বিশ্ববিদ্যালয় যথা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের—ই—বংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এন.ই.এফ বৃত্তির আওতাভূক্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর