August 25, 2026, 8:13 am

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ২৩ থেকে ২৫ মার্চ

Reporter Name
  • আপডেট Thursday, March 21, 2024
  • 170 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিস্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা আরও বলা হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ এবং স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর