July 26, 2026, 7:25 am

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ৩য় বর্ষের তিন পরীক্ষার তারিখ পরিবর্তন

Reporter Name
  • আপডেট Tuesday, October 10, 2023
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবর এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, স্থগিতকৃত এই পরীক্ষা তিনটি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর ২০২৩ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর