July 28, 2026, 1:23 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪১৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 149 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসের ডরমিটরি ভবনে ৪১৩ জন চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার আবদুস সালাম হাওলাদারসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা। খুলনার সরকারি আজম কলেজের বিজয়ী শিক্ষার্থী তাসনিম দিবা চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। ৩২ টি ইভেন্টে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিনস্থ সব কলেজ অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, সারাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী মূল ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন। সারাদেশে এই আয়োজনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর