July 9, 2026, 2:50 pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, November 7, 2025
  • 121 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৭নভেম্বর) এই কর্মসূচির আয়োজন করেন ৪৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিয়াকত আলী, সভাপতি ৪৬নং ওয়ার্ড বিএনপি, সঞ্চালনা করেন নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক ৪৬নং ওয়ার্ড বিএনপি। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আলোচনা সভা শেষে ৪৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর