July 4, 2026, 2:47 pm

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল

Reporter Name
  • আপডেট Thursday, August 21, 2025
  • 86 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালিঃ রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী ও উপদেষ্টা মেজর মোঃ মাহফুজুর রহমান (অব.)।

আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও গণতান্ত্রিক কার্যক্রম নিয়ে আগ্রহ প্রকাশ করে। তারা জাতীয় পার্টির নীতি ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ গণতন্ত্র ও সুশাসন সুসংহত করার প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর