July 9, 2026, 3:55 pm

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

Reporter Name
  • আপডেট Thursday, October 19, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজিবি পুরোপুরি প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আমরা প্রশিক্ষণ নিয়েছি, সাজ-সরঞ্জাম প্রস্তুত করেছি। সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও গোলাবারুদ চালান রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা ১০ ব্যাটালিয়নের বিজিবি চূড়ান্ত ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ ও মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক।

মাদক চোরাচালান প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের সীমান্ত হচ্ছে চার হাজার ৪২৭ কিলোমিটার। প্যাট্রলিংয়ের টাইমে টহলে একটু ফাঁকা পেলেই মাদক চোরাকারবারীরা সুযোগকে কাজে লাগান। স্থানীয়রা জড়িত না হলে মাদকের সরবরাহ অনেকাংশে কমে যাবে। স্থানীয়রা তাদের সন্তানকে বর্ডারে না পাঠিয়ে স্কুলে পাঠালে তারা মাদকের সঙ্গে জড়াবে না।’

নাজমুল হাসান আরও বলেন, ‘এবছর আমরা ১১১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করেছি। এটা বিজিবির জন্য অনেক বড় পাওয়া। আমরা বাইরে থেকে আসা মাদকই নয়, দেশে উৎপাদন কার্যক্রমকেও রোধ করছি। আমরা শতভাগ ধরতে না পারলেও যথাসাধ্য চেষ্টা করছি।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে কুমিল্লা সীমান্তে এক বছরে জব্দ করা ৩৬ হাজার ২৩৬ বোতল ফেনসিডিল, ছয় হাজার ৯৩৮ কেজি গাঁজা, ৬৬ হাজার ৭৭০ বোতল বিদেশি মদ, চার হাজার ৭০২ ক্যান বিয়ার, ৭৩ হাজার ১৩৫ পিস ট্যাবলেট, পাঁচ হাজার ১৩ বোতল ইস্কাফ সিরাপ, ৩২ হাজার ৩৫৮ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং এক লাখ এক হাজার ৮৯২ পিস টার্গেট/সেনেগ্রা ট্যাবলেট ধ্বংস করা হয়।

এসময় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, রিজিয়ন কমান্ডার সরাইলের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ এর কর্নেল শরিফুল ইসলাম মেরাজ, অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর