May 26, 2026, 8:55 am

জাতীয় নির্বাচনকে ঘিরে আগাম প্রস্তুতি রয়েছে বিজিবির : ডিজি 

Reporter Name
  • আপডেট Thursday, June 15, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নির্বাচনকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঁধে অর্পিত সব দায়-দায়িত্ব পালনে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া কোনো কিছু বাকি থাকলেও সেসব গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন, জাতীয় নির্বাচনকালে বিজিবি ডিজির ওপর অনেক অর্পিত দায়িত্ব থাকে। এছাড়া যেসব দায়িত্ব আসবে সব কিছু দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব। জাতীয় নির্বাচনে বাহিনীর পক্ষ থেকে বড় একটি ভূমিকা থাকে। নির্বাচন উপলক্ষ্যে অনেক আগে থেকেই বাহিনীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর