July 11, 2026, 3:27 am

জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, April 20, 2024
  • 169 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি ও সাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
এর আগে মন্ত্রী হাসপাতালে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে যান, রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শন শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, ডাক্তার, নার্স ও স্টাফদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর