July 11, 2026, 2:04 am

জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

Reporter Name
  • আপডেট Monday, April 22, 2024
  • 115 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, ডনি রোয়েলভিঙ্ক অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান তিনি। ইনস্টাগ্রামে ডনি রোয়েলভিঙ্কের এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন। আপনারা অনেকই হয়তো জানেন, গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল।’
ডনি রোয়েলভিঙ্কের ইসলামের প্রতি আগ্রহী হওয়ার বিষয়ে দ্য টেলিগ্রাফ লিখেছে, ২০২২ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন। সে দুর্ঘটনায় তাঁর পাঁচটি পাঁজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
একই বছর অভিনেতার অণ্ডকোষ ক্যানসার ধরা পড়ে। ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন। হৃদয়ে প্রশান্তি খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এ অভিনেতা। এরপর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
কয়েক সপ্তাহ ধরে ডনি রোয়েলভিঙ্ক মসজিদে যান, রমজানে রোজাও পালন করেন। অল্প অল্প করে কোরআনও তিলাওয়াত শিখতে থাকেন। এই সবকিছুই তাঁর মনে পরিবর্তন আনতে থাকে। ভালো লাগা ও প্রশান্তি অনুভব করেন তিনি। আর সে জন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর