মুহম্মদ আবুল বাশার :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা-কর্মিদেরকে ঐক্যবদ্ধ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত ব্যক্তিকে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভার আয়োজন করে।২১ শে অক্টোবর বিকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।তাই সরকারের উন্নয়ন মূলক কাজ তৃনমুলের জনসাধারনের কাছে পৌছাতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবদুল জলিল।এছাড়াও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ আব্দুর রাশিদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা,উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবদুল হান্নান ভুইয়া, তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ আবদুর রব,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল, দেলোয়ার জাহান মামুন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম,সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ এবং ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগর নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।