July 9, 2026, 6:45 pm

জনগণের কাছে সরকারের ন্যূনতম মূল্য নেই : আমিনুল

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী সরকার সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৮ সাল, সর্বশেষ ২০১৯ সালের ২৮ অক্টোবরের পরে লাখ লাখ মামলায় বিএনপির ২৫ থেকে ২৭ হাজার নেতাকর্মীকে নির্বাচনের আগে গ্রেফতার করেছে। এর উদ্দেশ্য হলো নেতাকর্মীদের কারাগারে রেখে তাদের সে তথাকথিত নাটকীয় ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা। এ জন্য তারা দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই আওয়ামী সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে সামনে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল।
আমিনুল বলেন, আওয়ামী লীগ সরকার চায়, তারা দেশের যে গণতন্ত্র হরণ করেছে, সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না। কারণ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ তাদের ভোট দিবে না। আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ, মানুষ এই সরকার থেকে পরিত্রাণ চায়।
ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হান্নান খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের লিখার স্বাধীনতা নেই, মানুষের বাকস্বাধীনতা নেই। মানুষের মৌলিক চাহিদাগুলো আজ ভূলুণ্ঠিত।
আবুল কালাম আজাদ বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত করতে রাজপথে নামতে হবে। তবেই এই দেশে আন্দোলন সফল হবে। খালেদা জিয়া মুক্ত হবে, তবেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।
এ সময় অনুষ্ঠানে চাঁদপুর জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল লিটু তালুকদার, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন সহ বিএনপি ও তাঁতীদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর